সিলেটে ১৫৪৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের মোগলাবাজারে ১৫৪৫ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো- সিলেটের জালালাবাদ থানার আখালিয়া কলোনীর বাসিন্দা মৃত লালু মিয়ার পুত্র শিবলু মিয়া (৩২) ও জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র শাহরিয়ার আহমদ (২৭)।
র্যাব-৯ সিলেটের দায়িত্বশীল সুত্র জানায়, র্যাব-৯ এর সিপিসি, ১ ক্যাম্পের একটি টহল দল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস সড়ক থেকে শিবলু ও শাহরিয়ারকে বহনকারী প্রাইভেটকারটির গতিরোধ করেন। এরপর তল্লাশী চালিয়ে প্রাইভেটকার থেকে ১৫৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
ওই সময় ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত থাকায় শিপলু ও শাহরিয়ারকেও আটক করা হয়।
আটককৃতদের রাতে এসএসপির মোগলাবাজার থানায় জব্দকৃত ইয়াবাসহ সোপর্দ করার পর র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed