Main Menu

চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন চার ইউনিয়নের মানুষ।

বুধবার বিকালে চিলাহাটি বাজারে “চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির” উদ্যোগে ওই মানববন্ধনের অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ভোগডাবুড়ি, কেতকীবাড়ি, গোমনাতি ও জোড়াবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন।

চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির আহবায়ক আ.ত.ম জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময় সেখানে বক্তব্য রাখেন ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামানিক, মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুর জব্বার কানু, গোমনাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, সাবেক চেয়ারম্যান রাকিব আহসান প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তরা দাবি করে বলেন, ‘১৯৯৫ সালের ৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে চিলাহাটিকে উপজেলা গঠন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রাণাল গেজেট প্রকাশ করে। দীর্ঘ ২৪ বছরেও রাষ্ট্রপতির সেই আদেশ আজও বাস্তবায়ন হয়নি।’

অতি দ্রুত চিলাহাটিকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

Share





Related News

Comments are Closed