কুমিল্লায় নিহত ১৩ শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ কুমিল্লার ইট ভাটায় কয়লার ট্রাক চাপায় নিহত নীলফামারীর ১৩ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে শ্রমিক কল্যান ফেডারেশনের অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে নীলফামারীর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে নিহত পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এসময় নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারন) শাহিনুর আলম ও শ্রম মন্ত্রণালয়ের কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক সোমা রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের ইমরান ইটভাটার একটি লেবার সেডে কয়লা ভর্তি ট্রাক উল্টে ১৩ শ্রমিক মারা যান। এসময় আহত হন ২ জন। নিহত এবং আহত সব শ্রমিকের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ও মীরগঞ্জ ইউনিয়নে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed