সিকৃবিতে পোল্ট্রি প্রদর্শনী ও কার্নিভাল
সিকৃবি সংবাদদাতা: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিকৃবিতে পোল্ট্রি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ফেব্রয়ারি) সকাল সাড়ে নটায় এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে পোল্ট্রি প্রদর্শনীর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার ।
উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মিলনায়তনে পোল্ট্রি সেমিনার অনুষ্ঠিত হয়।
সিকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. শাহ আহমেদ বেলালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সিলেট প্রাণি সম্পদ অধিদপ্তরের উপপরিচালক মোঃ কামরুজ্জামান, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদেও ডিন প্রফেসর ড. মোঃ এ টি এম মাহবুব-ই-এলাহী প্রমুখ।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed