গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের খেলনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম এবং কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জ থেকে কোটালীপাড়া যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খেলনা নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেসিক ব্যাংকের কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন।
তিনি জানান, আহতদের সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed