এসএসসি’র প্রশ্নপত্র নিয়ে প্রতারণা, যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের নাজনগরে এসএসসি’র ভূয়া প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
গতকাল শনিবার (২ ফেব্রয়ারী) বিকেলে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম পংকজ দেব (১৮)। সে মৌলভীবাজারের সদর থানার নিধির মহলের প্রদীপ দেবের ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে Dk Bai ও Rahul dk নামে দুইটি ভূঁয়া আইডি থেকে SSC Question Out dk নামে একটি গ্রুপ খুলে। এ গ্রুপের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। তাকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed