দক্ষিণ আফ্রিকায় গুলি করে বাংলাদেশিকে হত্যা
প্রবাস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটোর এলডেরাডো পার্ক লোকেশনে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।
শনিবার (২ ফেব্রুয়ারি) সন্ধা প্রায় ৮টার সময় নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ দোকান মালিকের ঘরের দিকে ছুটেন।
তাকে ধাওয়া করে দোকান মালিকের উঠানে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নাজমুল হুদা বিপ্লবের দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া পৌরসভা ১নং ওয়ার্ড, উত্তর শ্রীধর পুর গ্রামের হোসেন সারেং বাড়ি।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed