পটিয়ায় বাস-মাইক্রোর সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভাইয়ার দিঘির পাড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৪০), মো. শাহজাহান (৩০), মাইক্রোবাসের চালক সাকিব (২২) ও আনুমানিক ১৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের একজন। ধারণা করা হচ্ছে সে চালকের সহযোগী।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সোয়া আটটার দিকে পটিয়ার ভাইয়ার দিঘির পাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
আহতদের মধ্যে আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed