ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ ৬ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: ৩০ ডিসেম্বের ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফ্রেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ওইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই এক ঘণ্টা জোটের শীর্ষ নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করে অবস্থান নেবেন। সেইসঙ্গে আগামী ২৪ ফ্রেরুয়ারি বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী ও ভুক্তভোগীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে। তবে গণশুনানির স্থান এখনও নির্ধারণ করা হয়নি।
বৃস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ভোট ডাকাতির পর চা-চক্র প্রহসন ছাড়া কিছুই না। আমরা এতে যাওয়ার প্রয়োজন মনে করি না।’
গণফোরামের ২ নেতার শপথ নেয়া না নেয়া প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত হয়েছে। তারা শপথ নেবেন না।’
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed