স্ত্রীর পরকীয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বামীর ‘আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে চট্টগ্রামের এক চিকিৎসক স্বামী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশ নামে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক মোহাম্মদ হামিদ বলেন, “সকাল সাড়ে ৬টার দিকে ডা. আকাশকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ ইনজেকশন পুশ করে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”
মোস্তফার স্বজনদের বরাত দিয়ে আলাউদ্দীন তালুকদার আরও বলেন, স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার ভোর রাতে স্ট্যাটাস দেন মোস্তফা। এরপর সকালে নিজ ঘরে তার মরদেহ পাওয়া যায়। তার স্ত্রী আমেরিকা প্রবাসী।
আকাশের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, ভোর ৪টার দিকে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছিল তার অ্যাকাউন্ট থেকে। বিয়ের আগে থেকেই আকাশের স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন বলে সেখানে উল্লেখ করা হয়। নিজের স্ত্রী’র এমন কর্মকাণ্ড থামাতে তার পরিবারকে উদ্যোগ নেয়ার জন্য আকাশ একাধিকবার অনুরোধ করেছিলেন বলেও উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে। অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রী’র একাধিক ছবিসহ পোস্ট করা ওই স্ট্যাটাসের পরপরই আরেকটি স্ট্যাটাস দেয়া হয় আকাশের প্রোফাইল থেকে।

শেষের স্ট্যাটাসে লেখা হয়, ‘ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।’
উল্লেখ্য, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে আকাশ এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed