Main Menu

সিলেট নগরীতে ফল বিক্রেতা খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকার হাবিব মিয়ার কলোনীতে সাহাব উদ্দিন (৪০) নামের এক ফল বিক্রেতা খুন হয়েছেন।

নিহত সাহাব উদ্দিন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।ব্যবসার সুবাদে তিনি নগরীর মদিনা মার্কেটের হাবিব মিয়ার কলোনীতে ভাড়া বাসায় থাকতেন।

বৃহস্পতিবার রাত সোয়া এগারোটায় কলোনীর একটি কক্ষ থেকে ওই ফল বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, শাহাব উদ্দিনের মাথায় আঘাত করে তেতলে দেয়া হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হচ্ছে কেউ কিছু বলতে পারছেন না। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারে নি পুলিশ। শাহাব উদ্দিনের সাথে একই কক্ষে থাকা আম্বরখানার রমজান নামের অপর এক ফল ব্যবসায়ী সকাল থেকেই লাপাত্তা।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওজন মাপার পাথর দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে সাহাব উদ্দিনকে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বাটখারা আলামত হিসেবে জব্দ করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed