সন্তানকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালা উপজেলার বালিয়াদাহ এলাকায় দুই সন্তানের জননীকে (২৫) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে মাগুরা ইউনিয়নের হাড়িদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মনিরুল ইসলাম তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামের আফসার আলী সরদারের ছেলে।
জানা যায়, গৃহবধূর স্বামী বরিশালে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী মনিরুল ২৭ জানুয়ারী রবিবার ভোররাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূর দুই সন্তানকে হত্যার ভয় দেখিয়ে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় মনিরুল। পরে গৃহবধূকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed