বিয়ানীবাজারে ৯৫০ পিস ইয়াবাসহ পিতা-পুত্র আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ৯৫০ পিস ইয়াবাসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ানীবাজারের দুবাগ পয়েন্ট থেকে তাদের আটক করে।
আটক দুজন হলো- বিয়ানীবাজার উপজেলার উত্তর গজুকাটা গ্রামের মো. জসিম আহমেদ জাসিম (২৫) ও তার পিতা আনু মিয়া। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর ১জন কৌশলে পালিয়ে যায়।
পলাতক মাদক ব্যবসায়ী হলো- স্থানীয় দক্ষিণ গজুকাটা গ্রামের মৃত আব্দুল বাসারের ছেলে মো. আব্দুল কাদির (৪০)।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ আটক দুজনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed