গণভবনে চটপটি-ফুচকা খেলেন কূটনীতিকরা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে গিয়ে ফুচকা, চটপটিসহ দেশের ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। পাশাপাশি বিদেশি অতিথিদের জন্য ছিল চা-কফিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কূটনীতিকরাও ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
সোমবার (২৮ জানুয়ারী) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে বিকালে এই চা-চক্রের আয়োজন করা হয়। এতে অতিথিদের ফুচকা, চটপটি, পিঠা, কদমা, মোয়া, মুরালি, বিভিন্ন ফল, চা-কফিসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, চীন, ভারত, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ভ্যাটিক্যান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা-চক্রে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed