Main Menu

স্বামীর মোটরসাইকেলে ওড়না পেচিয়ে স্ত্রীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে শিপা আক্তার (১৮) নামে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলেট-তামাবিল সড়কের সারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপা আক্তার উপজেলার দরবস্ত ইউনিয়নের চৈতাগুল আগফৌদ গ্রামের সিদ্দেক আলীর মেয়ে। এসময় সে তার স্বামীর সাথে বাড়ী ফিরছিলেন।

জানা যায়, স্বামীর মোটর সাইকেলে করে যাচ্ছিলেন শিপা আক্তার। হঠাৎ চলন্ত অবস্থায় মোটর সাইকেলের চাকার সাথে পেচিয়ে যায় নিজের ওড়না। এতে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এসময় পেছন থেকে আসা সিলেটমুখী দ্রুতগামী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৫৮৭) পিষ্ট করে যায় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান শিপা।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাক অাটক এবং সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার ও উত্তোজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানলে যান চলাচল স্বাভাবিক হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘাতক ট্রাক জব্দ করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed