সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রবিবার (২৭ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ:
জেলার ত্রিশাল উপজেলায় বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের অনেকের অবস্থা গুরুতর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক আলামিন (২২) ও হেলপার হাফিজুর রহমান (২০)। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক স্থানীয় আমিরাবাড়ি এলাকায় ইউটার্ন নেয়ার সময় ত্রিশাল থেকে ভালুকাগামী গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। একই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী আরেকটি মিনি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় বাস ও ট্রাকের মোট ১৫ জন আহত হন। এর মধ্যে আটজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও সাতজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হাফিজুর ও মমেক হাসপাতালে নেয়ার পথে ট্রাক চালক আলামিনের মৃত্যু হয়।
মাদারীপুর:
জেলার শিবচর উপজেলায় চালবোঝাই একটি ট্রাক উল্টে মো. মিলন হাওলাদার নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে শিবচর পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন পৌরসভার নলগোড়া এলাকার বাসিন্দা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভোরে শিবচর-পাঁচ্চর সড়ক হয়ে একটি চাল বোঝাই ট্রাক উপজেলার চান্দেরচরে যাচ্ছিল। ট্রাকটি পৌরসভার দাদাভাই তোরণ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় মিলন ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নাটোর:
জেলার লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৪৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত মোহাম্মদ মণ্ডলের ছেলে।
লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, ভোরে আজিজুর সাইকেলে করে ঈশ্বরদীতে গুড় বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজিজুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা:
রাজধানীর বিমানবন্দর সড়কে ফুটপাতে উঠে যাওয়া একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। রবিবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডালিম (২০) ও মোবারক (২৭)।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র রায় জানান, বিমানবন্দরের অভ্যন্তরীণ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এসময় ট্রাকটি দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি জানান, নিহত দুইজনের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগে কিছু কাগজপত্র দেখে নাম পাওয়া গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীধাম আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed