Main Menu

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ রুবেল ও রফিক নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় দুই দল ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ চলছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দু’টি মরদেহ পড়ে আছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ধারনা করা হচ্ছে ইয়াবার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ে দুইজন মারা যায়। মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুইটি দেশিয় তৈরি অস্ত্র ও চার হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed