Main Menu

বালাগঞ্জে দুই সন্তানের জনকের আত্মহত্যা

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামে ছাদ মিয়া রানু (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ঐ গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র।

গতকাল রোববার বিকালে নিজবসত ঘরের দু’তলায় পাকা ছাদের রডের সাথে ওড়না বেধেঁ তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

ছাদ মিয়া রানুর পরিবারের লোকজন জানিয়েছেন, ছাদ মিয়া রানু সম্প্রতি মানসিক রোগে ভোগছিলেন। সাফিয়া (১৪) ও সানজিদা (৮) নামে তার দু’টি কন্যা সন্তান রয়েছে। গতকাল রোববার বিকাল ২টা থেকে আড়াইটার দিকে ছাদ মিয়া তাদের বসতঘরের দু’তলার পাকা ঘরের ছাদের রডের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার পর তার স্ত্রী ও সন্তানরা ফাঁস ছাড়িয়ে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার তাকে মৃত হিসেবে ঘোষণা করলে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed