সুনামগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় তেলি হোসেন হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্তর নাম ফারুক আহমেদ। সে জেলার শাল্লা উপজেলার আটগাঁও কসবাহাটির বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৯ মে শাল্লার আটগাঁও কসবাহাটি গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে গ্রামের তেলি হোসেনকে গ্রামের পার্শ্ববর্তী হাওরের ধানখলায় হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহতের ছেলে ছালিক মিয়া ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ মামলার চূড়ান্ত চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করে।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিচারক মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন।
রায়ে আসামি ফারুক আহমদকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর আসামি সুজ্জল মিয়াকে দুই বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদন্ড প্রদান করেন।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেন রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More
মৌলভীবাজারে ৪ হত্যা মামলার রায়, ১০ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পৃথক চারটি হত্যা মামলায় গত দুই মাসে ১০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed