জকিগঞ্জে স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননী রুমানা বেগম (৩০) কে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামী হানু মিয়ার (৪৫) বিরুদ্ধে। এদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে হত্যার পর স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে হাসপাতালে নিয়ে যান স্বামী।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা রুমানার শরীরে আঘাতের চিহু দেখে পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে স্বামীকে আটক করে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কসকনকপুর ইউনিয়নের হানিফগ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।
তিনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, নিহত রুমানার গলায়, গালে আঘাতের চিহু রয়েছে। পরে স্বামীকে আটকের পর সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। স্ত্রী স্বামীর কথাবার্তা না শুনার কারণে রাগের মাথায় গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই রুমানা মারা যান।
নিহত রুমানার বাবার বাড়ি একই উপজেলার বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তা গ্রামে। তার পিতার নাম আব্দুল লতিফ। সুহাদা আক্তার (৫) ও আশরাফুল ইসলাম নামে ৫ মাসের দুটি শিশু সন্তান রয়েছে রুমানার।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খালেদ আহমদ জানান স্ত্রীকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুমানার মুখে কীটনাশকের গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হত্যার পর মুখে কীটনাশক ঢালে স্বামী। থানা পুলিশকে জানালে ঘাতক স্বামী হানু মিয়াকে আটক করে পুলিশ। হানু মিয়া হানিগ্রামের পেচাই মিয়ার ছেলে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed