Main Menu

নোয়াখালীতে বাসচাপায় ৪জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় ৪ আটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জন নারী ও দু’জন পুরুষ বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের বাসটি বেগমগঞ্জ থেকে সোনামুড়াইগামী ওই অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed