সিলেটে ৪১০ পিস ইয়াবাসহ আটক ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকা থেকে ৪১০ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর সোবহানীঘাটস্থ হোটেল আল আবিদ এর সামনে থেকে তাদের আটক করে।
আটকৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলাধীন আলীসারকুল গ্রামের মৃত মনোরঞ্জন দেবের ছেলে (বর্তমানে নগরীর সোবাহানীঘাট, বাসা-বি-২) সন্দীপ দেব (২৯), মৌলভীবাজার সদর উপজেলার বিআইডিসি এলাকার মতিন মিয়ার ছেলে বাবুল আহমেদ তপু (৩২), রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন গাউছপুর গ্রামের (বর্তমানে নগরীর সমতা-৪২, চালিবন্দর) আব্দুর রশিদের ছেলে মো. সোহেল মিয়া (২৫) ও ভৈরব থানাধীন ডেকেরচক এলাকার (বর্তমানে নগরীর সোবাহানীঘাট) মো. সামিদ মিয়ার ছেলে মো. আল আমিন মিয়া (২৪)।
এসময় তাদের কাছ থেকে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
আটক ৪ জনকে পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান- উদ্ধারকৃত ইয়াবাসহ তাদেরকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed