সিলেট নগরীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বন্দর বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী, জেসমিন আক্তার ও ফারজানা আক্তার মিতার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বন্দর বাজারের উজির শাহ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় ৫ হাজার টাকা, চালের দাম বেশি রাখায় সিকন্দর আলী এন্ড সন্সকে ৩ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে শাহপরান রেষ্টুরেন্টে ৫ হাজার, রাজধানী রেস্টুরেন্টকে ১৫ হাজার ও শাহি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করা নির্বাহি ম্যাজিস্ট্রেটগন জানান, বাজার নিয়ন্ত্রন ও খাদ্যের মান নিয়ন্ত্রনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed