Main Menu

দাম কমছে ইন্টারনেটের

বৈশাখী নিউজ ডেস্ক: ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল।

প্রতিমন্ত্রী লিখেছেন- নতুন করে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল কেবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি) ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্সের (এনটিটিএন) ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা করছি।

ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে পলক লিখেছেন- ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ধন্যবাদ উপদেষ্টা আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয়কে, তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।’

Share





Related News

Comments are Closed