জঙ্গি মর্জিনার বোনসহ তিনজন পাঁচদিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে আলোচিত আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের পর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’ পরিদর্শক আবুল হোসেন তাদের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামীরা হলেন- আতিয়া মহলে নিহত মর্জিনা বেগম ওরফে মর্জিয়ার বোন আর্জিনা বেগম, তার স্বামী জসিম উদ্দিন ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ির মো. হাসান।
অন্য একটি মামলায় কারান্তরিণ এ তিনজনকে আতিয়া মহলের জঙ্গিবিরোধী অভিযানের পর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১৬ জানুয়ারী বুধবার শ্যোন এরেস্ট দেখানো হয়েছিল। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার এ তিন আসামীকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালত তাদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০১৭ সালের ২৩ মার্চ দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে সেখানে চূড়ান্ত অভিযান চালায় সেনাবাহিনীর প্যারাকমান্ডোরা।
‘অপারেশন টোয়াইলাইট’ নামক দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের জঙ্গি বিরোধী এই অভিযানে আস্তানার ভেতরই নিহত হয় জঙ্গি মর্জিনাসহ চারজন। অভিযান চলাকালে আতিয়া মহলের বাইরে বোমা হামলায় র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।
২০১৭ সালের ৪ জুলাই আতিয়া মহলে সংঘঠিত জঙ্গি হামলার ঘটনায় এমএমপির মোগলাবাজার থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় হত্যা ও বিস্ফোরক মামলা দায়ের করা হয়। গত ৩ জানুয়ারি ১১ ও ১২ নং স্মারকে মামলাটি তদন্তের দায়িত্ব পান পিপিআইর পরিদর্শক আবুল হোসেন।
চট্টগ্রামের সিতাকুন্ডে সংঘঠিত জঙ্গি হামলার ঘটনায় ২০১৭ সালের ১৫ মার্চ এই তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তারা চট্টগ্রাম কারাগারে ছিলো। চট্টগ্রাম থেকে এনে বৃহস্পতিবার তাদের সিলেটের আদালতে হাজির করা হয়।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed