সিলেটে দুই ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ সড়কের দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব-৯ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালায়। অভিযানে দুই ফার্মেসিকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়।
ওসমানী মেডিকেল এলাকার ফার্মেসিগুলোর বিরুদ্ধে অনেকদিন ধরেই নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযানে নামে র্যাব। অভিযানে অভিযোগের সত্যতাও পায় আদালত। ফার্মেসিতে মেয়াদ পেরোনোর পরও ওষুধ বিক্রি ও অধিক দামে ওষুধ বিক্রির প্রমাণ পায় আদালত।
হাসপাতাল রোডের হেনা ফার্মেসিকে এক লাখ টাকা ও সুমাইয়া মেডিসিন কর্নারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিসিল জানান, দালালদের মাধ্যমে রোগীদের জিম্মি করে এসব ফার্মেসির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ন ও অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগ ছিল। অভিযানে এই অভিযোগের সত্যতা পেয়ে দুইটি ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed