কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার টিকাডহর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফতাব মিয়া (৩৫) উপজেলার টিকাডহর গ্রামের জব্বার মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানান, বৃস্পতিবার সকাল ১০টার দিকে টিকাডহর গ্রামের আফতাব ও তার মামাতো ভাই ইকবালের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইকবালের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান আফতাব।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ইকবালকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed