অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযানে সিসিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে অবৈধ পানির সংযোগের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার দুপুর থেকে নগরীর হাওয়াপাড়া ও মিরবক্সটুলা এলাকায় সিসিক কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফ। অভিযানকালে অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাবউদ্দিন শিহাব বলেন, সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে পানির সংযোগ লাগানো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মেয়রের নেতৃত্বে অভিযানে নামেন সিসিক কর্মকর্তারা।
অভিযানে অবৈধ সংযোগের দায়ে হাওয়াপাড়ার মাহমুদ টাওয়ারকে ১ লাখ ৭২ হাজার ৬০০ টাকা ও সুফিয়া খাতুনকে ২২ হাজার ৮৪৬ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্তত ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানের সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর মো. আজম খান, নির্বাহী প্রকৌশলী মো: রুহুল আলম, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed