শাবি শিক্ষার্থী প্রতীকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে প্রধান করে এ কমিটি ঘটন করা হয়।
কমিটি গঠনের খবরটি নিশ্চিত করেছেন শাবি ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
৩ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মো আনোয়ারুল ইসলাম ও সহকারী প্রক্টর মো. সামিউল ইসলাম।
প্রসঙ্গত, সোমবার রাতে নগরীর বাগবাড়ি এলাকার একটি ছাত্র মেস থেকে মো. সাইফুর রহমান প্রতীক নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে প্রতীকের আত্মহত্যার জন্য বিভাগের শিক্ষকদের দায়ী করে এক ফেসবুক স্ট্যাটাস দেন তার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষক শান্তা তাওহিদা।
এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এদিকে আত্মহত্যায় নিহত শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শিক্ষার্থীর বাবা, মামা, ভগ্নীপতির নিকট বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এদিকে আত্মহত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন প্রতীকের বাবা মো. তৌহিদুজ্জামান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, “আমরা তদন্তের মাধ্যমে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed