সিলেটে ২৯০০ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে ২৯০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
রোববার (১৩ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে সিনিয়র এএসপি পিযুষ দাস এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদিনা মার্কেটের সাউদিয়া ফার্নিচারের সামনে থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- সিলেটের জালালাবাদ থানাধীন নলকট গ্রামের মৃত সফর আলীর ছেলে বিল্লাল আহমদ (২৭) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার বাগবাড়ি গ্রামের আনিস মিয়ার ছেলে খোকন মিয়া (১৮)।
এদিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে আতিকুর রহমান মুন্না (৩৭) নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সে ছাতক উপজেলার রহমতভাগ আবাসিক এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- “আটক দুজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সাথে জড়িত। তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পলাতক মাদক ব্যবসায়ীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।”
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed