প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা স্ব পদে বহাল
বৈশাখী নিউজ ডেস্ক : প্রধামন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা নিয়োগে স্ব পদে বহাল রয়েছেন আগের পাঁচজন উপদেষ্টা। সোমবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা হলেন- এইচ টি ইমাম (রাজনৈতিক), ড. মসিউর রহমান (অর্থনৈতিক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক) ও ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক)।
নতুন সরকারের শপথ নেওয়ার দিন অর্থাৎ গত ৭ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও অঅনুসঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ৭ জানুয়ারি তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগপূর্বক করে দায়িত্ব অর্পণ করেছেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed