ওসমানীনগরে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজের ১দিন পর সিলেটের ওসমানীনগর উপজেলায় রিয়াদ আহমদ (২৩) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
সে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামনগর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও ওসমানীনগরের উত্তর থানাগাঁও রহমানিয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রসার হিফজ বিভাগের ছাত্র।
রোববার (১৩ জানুয়ারি) সকালে মাদ্রাসা পার্শ্ববর্তী সাবেক উপজেলা চেয়ারম্যান মৌলভী ফজলুর রহমানের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিয়াদ মৃগি রোগে আক্রান্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, শনিবার দুপুর থেকে রিয়াদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রোববার সকাল সোয়া ৮টার দিকে মাদ্রাসার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে তার লাশ পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে জানালে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছেলেটি মৃগি রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed