চট্টগ্রামে লরিচাপায় দুই পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের নগরের সিইপিজেড মোড়ে লরির চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে এলাকায় একটি লরি উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।
তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও তিনি জানান।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed