সিলেট বিভাগ পেল তিন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী থাকছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভায় স্থান পাওয়া এই সদস্যরা। নতুন এ মন্ত্রিসভায় সিলেট বিভাগের পাঁচজন এমপি স্থান পেয়েছেন। তাদের মধ্যে তিনজন হয়েছেন পূর্ণাঙ্গ মন্ত্রী; আর দু’জন প্রতিমন্ত্রী।
মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের পাঁচজন হলেন- সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১ আসন), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।
এঁদের মধ্যে ড. মোমেন, শাহাব উদ্দিন, ইমরান আহমদ ও মাহবুব আলী মন্ত্রিসভায় নতুন মুখ। এবারই তাঁরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
অন্যদিকে, এম এ মান্নান আগে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed