সৈয়দ আশরাফের মরদেহ ঢাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকায় পৌছেছে।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা মরদেহ গ্রহণ করেন।
এরপর মরদেহ রাজধানীর ২১, বেইলি রোডের বাসায় আনা হয়। সেখান থেকে সৈয়দ আশরাফের মরদেহ রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমইচ) হিমঘরে রাখা হবে।
রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার অংশ নেবেন। এই জানাজা সবার জন্য উন্মুক্ত থাকবে।
দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে দ্বিতীয় জানাজা এবং দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে এই নেতাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি।
দেশে না থেকেও গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed