টেকনাফে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে দুই যুবককের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৫ জানুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ‘সকালে স্থানীয়রা রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচরে লাশ দু’টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ গুলো উদ্ধার করে।’
« ক্যান্সারে আক্রান্ত ঋষি কাপুর! (Previous News)
(Next News) জানুয়ারিতে দেখা যাবে বিরল ‘সুপার ব্লাড মুন’ »
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed