বছরের শুরুতেই চালের দাম বৃদ্ধি
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের শুরুতেই সারা দেশে চালের দাম কেজিতে বেড়েছে অন্তত দুই টাকা। পাইকারি বাজারে চালের দামবৃদ্ধি হওয়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যবসায়ীরা বলছে, চালের দাম বৃদ্ধি কৃষকের জন্য ইতিবাচক। তারা বলছেন, আমন ধানের মওসুমের শেষ দিকে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় প্রভাব পড়েছে চালের বাজারে।
খুচরা বাজারে চালের প্রতি কেজি মিনিকেটের দাম ৫২ টাকা থেকে ৫৪ টাকা, বিআর আটাশ ৪০ টাকা এবং পাইজাম ৩৯ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর পাইকারি বিক্রেতারা বলছেন, নির্বাচনের সময় পরিবহন ব্যবস্থায় কড়াকড়ি হওয়ায় চাল সরবরাহ বন্ধ ছিল। নির্বাচনের পর চাল সরবরাহ শুরু হলেও মিলগুলো থেকেই প্রতি বস্তায় (৫০ কেজি) দুই ধাপে ১০০ টাকা করে দাম বাড়ানো হয়েছে।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed