Main Menu

ঘণ্টায় ন্যূনতম মজুরি বেড়ে ১৫ ডলার

প্রবাস ডেস্ক: নিউইয়র্কের কর্মজীবীদের জন্য নতুন বছরে নতুন মজুরি কার্যকর হয়েছে। এখন থেকে কর্মজীবীরা ঘণ্টায় ন্যূনতম ১৫ ডলার করে পাবেন। এর আগে ঘণ্টায় সাড়ে ১৩ ডলার করে দেওয়া হতো।

যেসব প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ১১ জন বা তার বেশি, তাদের বেলায় এই ন্যূনতম মজুরি বাধ্যতামূলক করা হয়েছে। এই মজুরি বৃদ্ধি ক্রমান্বয়ে হবে।

চেইন ফুড স্টোরগুলোকে এই মজুরি বৃদ্ধি চলতি বছরের মধ্যেই কার্যকর নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই অনেক প্রতিষ্ঠান এই বর্ধিত মজুরি কার্যকর করেছে।

নিউইয়র্কের লং আইল্যান্ড সিটি এবং উয়েস্টচেস্টার এলাকায় ২০২১ সালের মধ্যে ক্রমান্বয়ে ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার বাধ্যবাধকতা রয়েছে।

মজুরি বাড়ায় বাংলাদেশিরা খু্বই খুশি।

ক্ষুদ্র ব্যবসার মালিকদের আবার ভিন্ন চেহারা দেখা গেছে। তারা বলছে বর্ধিত মজুরি ভোক্তার ওপর চাপ বাড়াবে। জিনিসপত্রের মূল্য বাড়বে।

মজরি বৃদ্ধির বিষয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, ‘অনেকেই মনে করছিল, নিউইয়র্কে ন্যূনতম মজুরি বৃদ্ধি সম্ভব নয়। আমরা এই অসম্ভবকে সম্ভব করেছি।’

Share





Related News

Comments are Closed