সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার (০৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হামিদ জানান, ঘনকুয়াশার মধ্যে উত্তরবঙ্গ থেকে একটি পিকআপভ্যান ঢাকায় যাচ্ছিল।
ভোর ৫টার দিকে ওই এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual7 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed