Main Menu

লাউয়াছড়ায় ট্রেনের নীচে পড়ে পা হারালো যুবক

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর জালালাবাদ ট্রেনের দরজায় দাড়িয়ে থাকা অবস্থায় মো: সোহেল মিয়া (২২) নামের এক যুবক পড়ে গিয়ে ২টি পা হারিয়েছে।

সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পশ্চিম কাশনিজগাও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে লাউয়াছড়া রেল ক্রসিং হতে ৭০০ গজ দূরে একটি ট্রেন থেকে এক ব্যাক্তি পড়ে যায়। লোকজন কাছে গিয়ে দেখে ট্রেনে লোকটির পা কেটে গেছে।

খবর পেয়ে এলাকায় অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা লোকটিকে আহত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আলীম উদ্দীন জানান, সোহেল মিয়া আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন যোগে তার বাড়ি যাবার পথে লাউয়াছড়ায় আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন থেকে পড়ে তার ২টি পা ট্রেনে কাটা পরে। খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code