নতুন মন্ত্রিসভা রোববার
বৈশাখী নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে রোববার (৬ জানুয়ারি)। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য ও আগের মেয়াদের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সংসদ ভবনে আওয়ামী লীগ ও মহাজোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ পাঠ করান।
শপথ শেষে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। ওই বৈঠকে মন্ত্রিসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে মন্ত্রিসভার বিষয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় কমিটির বৈঠকে জনগণের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে বলেছেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ১ জানুয়ারি সদ্য নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার ফলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দ্রুত মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী দল আওয়ামী লীগ।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed