Main Menu

গত বছরে দক্ষিণ আফ্রিকায় ১১৭ বাংলাদেশি নিহত!

Manual1 Ad Code

প্রবাস ডেস্ক: গত বছর দক্ষিণ আফ্রিকা বাংলাদেশিদের মোটেও ভাল কাটেনি। নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য্যের এ দেশটিতে ব্যবসা বানিজ্য নিয়ে বাংলাদেশিদের ভাল থাকার কথা থাকলেও অপরাধ প্রবনতা ও সাম্প্রতিক ব্যবসায়ীক মন্দার কারণে বাংলাদেশিদের সুখ যেন সোনার হরিন হয়ে গেছে।

২০১৮ সালের ফেব্রুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়িক মন্দা, চুরি ছিনতাই অপহরণ ও হত্যাকান্ড ছিল নিত্যদিনের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের।

Manual3 Ad Code

সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছেন, ২০১৮ সালে নানা ঘটনায় মৃত্যু হয়েছে ১১৩ জন, গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ৫৬ জন বাংলাদেশি নাগরিক, অপহরণের ঘটনা ঘটেছে ১৮টি এবং দোকান ডাকাতির ঘটনা ঘটেছে ৫৩৩ টি।

এছাড়াও গত এক সাপ্তাহে নিহত হয়েছে ৪ জন বাংলাদেশি নাগরিক।

Manual1 Ad Code

পুলিশ সদর দপ্তর বলেছে, গত বছরে বাংলাদেশিরা এত দুর্ঘটনার শিকার হলেও অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন মামলা দায়ের হয়নি। সব মামলাগুলি পুলিশের পক্ষে ইউডি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে। ভিকটিমদের পক্ষে সুনির্দিষ্ট কোন মামলা না থাকায় সংশ্লিষ্ট ঘটনায় কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি।

Manual5 Ad Code

সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির জন্য ২০১৮ সালটি আতংক আর হতাশা ছিলো, ব্যবসা-বানিজ্য তুলনামূলক মন্দা হলেও সময় কারো জন্য থেমে থাকেনি। সুখ-দুঃখের মিশ্রণে বছর শেষ করেছেন বাংলাদেশিরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code