নৌকায় ভোট না দেয়ায় চার সন্তানের মাকে ‘গণধর্ষণ’
বৈশাখী নিউজ ডেস্ক: ধানের শীষে ভোট দেয়ায় নোয়াখালীতে এক সিএনজি অটোরিকশা চালকের স্ত্রীকে (৩০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে স্থানীয় আওয়ামী লীগের ১০-১২ জনের একদল সমর্থক। গত রোববার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যার গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষকরা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ও ধানের শীষে ভোট দেয়ার প্রতিশোধ নিতে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবার জানায়।
নির্যাতনের শিকার ওই নারীর স্বামী দাবি করেন, গত রবিবার (৩০ ডিসেম্বর) তার স্ত্রী কেন্দ্রে ভোট দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সোহেল, আলাউদ্দিন, স্বপন, আনিস, আনোয়ার, আবু মাঝি, হেদু মাঝিসহ কয়েকজন তাকে প্রকাশ্যে ভোট দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবার সামনে তার স্ত্রী ধানের শীষে সিল দেন।
ধর্ষিতার স্বামী আরও জানান, এরপর রাত ১০টার দিকে আওয়ামী লীগের সেসব কর্মী তার বাড়ি এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। সিরাজ মিয়া দরজা খুললে সন্ত্রাসীরা ঘরে ঢুকে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে (৩০) ঘরের বাইরে নিয়ে যায় এবং রাতভর গণধর্ষণ করে। পর দিন সোমবার ভোর ৫টার দিকে উলঙ্গ অবস্থায় ঘরের পাশে ফেলে যায়। এলাকাবাসী সকালে স্ত্রীকে উদ্ধার করে এবং অজ্ঞান অবস্থায় দুপুর সোয়া ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ারুল আজিম জানান, ধর্ষিতাকে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা ভালো নয়। হাসপাতালে তাকে যথেষ্ট সহযোগিতা ও প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, তিনি ঘটনা শুনেছেন এবং অতিরিক্ত পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নৌকায় ভোট না দেয়ার কারণে গণধর্ষণকারীদের বিচারের দাবিতে ১ জানুয়ারী মঙ্গলবার জাতীয় প্রেসকাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ করেছে দেশের মালিকানা ফিরে পেতে সংগ্রামরত জনগণ নামে একটি সংগঠন। তারা অবিলম্বে নৈরাজ্য বন্ধের দাবি জানান। ধর্ষণকারীদের শাস্তি দাবি করেন। এ সময় তারা বলেন, ভোট ডাকাতির নির্বাচন জনগণ মানে না। স্বৈরাচার খেদাবে জনগণ।
অপরদিকে, ওই নারীকে গণধর্ষণের অভিযোগে মঙ্গলবার একজনকে আটক করেছে পুলিশ।
চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন জানান, ভিকটিমের স্বামী নয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ মোশাররফ নামে একজনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, ওই নারীকে নির্যাতন করা হয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ডাক্তারি পরীক্ষার পর জানা যাবে।
ওসি জানান, নির্বাচনের কারণে নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে; পুলিশ তা তদন্ত করে দেখছে। সূত্র: ডেইলি স্টার/ইউএনবি
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed