Main Menu

৩ দিন পর মোবাইলে ফিরলো ইন্টারনেট

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বন্ধ থাকা মোবাইলের ইন্টারনেট চালু করতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থ্রিজি ও ফোরজি ইন্টারেনট চালু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান।

Manual3 Ad Code

এর আগে ৩০ ডিসেম্বর দুপুরে মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। পরে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি। কার্যত মোবাইল ডাটা ব্যবহার করে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকে। পরে টুজি ইন্টারন্টে চালু করা হয়।

নির্বাচন উপলক্ষে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেয়া হয়েছিল বলে বিটিআরসির সুত্র জানিয়েছিল।

Manual8 Ad Code

তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছিলেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক।

Manual3 Ad Code

তিনি বলেন, আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। ব্রডব্যান্ড ইন্টারনেট মূলত অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার হয়ে থাকে। আর এর গ্রাহক সংখ্যাও কম। বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code