সিলেটে নিহত ছাত্রদলনেতা সোহেলের জানাজা মঙ্গলবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভোট কেন্দ্রে সহিংসতা চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের (২৬) ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গ থেকে তার লাশ বুঝে নেন স্বজনরা।
মঙ্গলবার সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিহত সোহেল ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
রবিবার বিকেল ৩টার দিকে বালাগঞ্জের আজিজপুর কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহেল।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
Related News
কানাইঘাটে বিএনপি নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগে সিলেটের এক বিএনপি নেতাকেRead More
ওসমানীনগরে গাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়াRead More



Comments are Closed