সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহন চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সারাদেশের ন্যায় সিলেটেও আজ রোববার সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই সিলেট মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে ভোট শুরু হওয়ার এক-দেড় ঘন্টা পর সাড়ে নয়টার দিকে ভোটারদের উপস্থিতি আরো বেশী বাড়তে শুরু করেছে। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে।
সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে সিলেট নগরীর কাজীটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক এবং বালিকা এ দুটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটাররা ধীরে সুস্থে আসছেন। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। এ দুটি কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাধিক্য দেখা গেছে।
কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনীর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা কেন্দ্রে প্রবেশের সময় ভোটারদের স্লিপ দেখে তাদের ভেতরে প্রবেশ এবং নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন।
নগরীর বিভিন্ন এলাকায় বিজিবি, র্যাবসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনী টহলরত অবস্থায় আছেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। ভোটারদের উপস্থিতি ভাল বলেও জানান তিনি।
Related News
জিডিএফ’র আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়নRead More
খাদিমনগরে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার হারিছ আলী মেয়ে রুজিRead More



Comments are Closed