সকলের সহযোগিতা ও দোয়া চাইলেন ড. মোমেন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি।
জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রচার-প্রচারণা শেষ হয়ে গেছে। রোববার প্রত্যাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ মা-বাবা ও দেশের কল্যাণে মহান আল্লাহর কাছে দোয়া করেছি। নির্বাচনে সিলেটবাসীর কাছে আমি দোয়া ও সহযোগিতা চাই।
তিনি বলেন, সিলেটবাসী আমার নির্বাচনী প্রচারে ব্যাপক সহযোগিতা ও সমর্থন যুগিয়েছেন। যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আশাবাদি, এ নির্বাচনে আমার স্লোগান ‘আলোকিত ও উন্নত সিলেট’ গড়তে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রার পথকে সুগম করতে রোববার ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন এবং নৌকার বিজয় নিশ্চিত করবেন।
পরে নগরীর হাফিজ কমপ্লেক্সে পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের সাথে কুশলবিনিময় করেন তিনি। বিকেলে বিভিন্ন ভোটকেন্দ্রে তার নির্বাচনী এজেন্ট ও সেন্টার কমিটিসহ দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্খীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নগরীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি।
Related News
সিলেটের সীলামে রাসেল হত্যা মামলায় গ্রেফতার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেলRead More
সিলেট মহানগর বিএনপির ৬ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডেRead More



Comments are Closed