মৌলভীবাজারে নাসের রহমানের গাড়ি ভাংচুর
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এম নাসের রহমানের গাড়ি ভাংচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার পৌরসভার সম্মুখে তার গাড়ি ভাংচুর হয়। এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি, সাবেক এমপি খালেদা রব্বানীরও গাড়ি ভাংচুর হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া, শহরের কুসুমবাগ এলাকায় নাসের রহমানের নির্বাচনী কার্যালয়ে ভাংচুর করা হয় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ঘটনায় রাত ১১টায় বাহারমর্দনস্থ কার্যালয়ে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এম নাসের রহমান। সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয় তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সাবেক এমপি খালেদা রব্বানী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
Related News
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকাRead More



Comments are Closed