Main Menu

দৃষ্টি প্রতিবন্ধী রিমন ও মৌমী’র সাফল্য

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চোখের আলোয় তারা পৃথিবীর সৌন্দর্য দেখতে পারছে না। তবুও পিছিয়ে নেই, সুস্থ সবল মানুষের মত মেধার ক্ষেত্র কৃতিত্ব রাখছে রিমন ও মৌমী। চোখে আলো নেই, অন্তরের আলো দিয়ে ২০১৮ সালের জেএসপি পরীক্ষায় রসময় মোমেরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জিপি ‘এ’ পেয়েছে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর অনাবাসিক ছাত্র দৃষ্টি প্রতিবন্ধী সাদমান সাকিব রিমন।

অপর দিকে একই স্কুল থেকে পিইসি পরীক্ষায় জিডিএফ’র আবাসিক ছাত্রী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মৌমীও ‘এ’ পেয়েছে।

Manual8 Ad Code

রিমন সিলেট নগরীর মুন্সিপাড়া ২৪-সি বাসার বাসিন্দা, বিশ্বনাথ থানার এসআই সেলিম হোসেন ভুইয়া ও গৃহিনী সেলিনা আক্তারের ২য় পুত্র। তার সহযোগী হিসেবে সূত্র লেখক মিনহাজ তালুকদার দ্বিপ ছিলেন। তার সফলতার জন্য শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, শিক্ষিকা ও জিডিএফ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সে ভবিষ্যতে শিক্ষক হয়ে দেশে শিক্ষার আলো বিস্তারে নিজেকে নিয়োজিত রাখতে চান।

Manual7 Ad Code

মৌমী মৌলভীবাজারের জুড়ি এলাকার আব্দুল আহাদ ও আমেনা আক্তার পুষ্প’র ২য় মেয়ে। তার সহযোগী হিসেবে সূত্র লেখক তাসনিম হক ছিলেন।
মৌমী তার সফলতার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, শিক্ষিকা ও জিডিএফ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সে ভবিষ্যতে ব্যাংকার হয়ে দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চায়।

আলাপকালে জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়জিদ খান জানান, সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মরহুম রজব আলী খান নজিবের হাতে গড়া প্রতিষ্ঠান দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় ২০০৬ সাল থেকে প্রতিবন্ধী ছেলেমেয়েদের শিক্ষা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা জিএসসি ও পিইসি পরীক্ষায় সফলতা লাভ করছে। শিক্ষাক্ষেত্রে প্রতিবন্ধীদের আরো এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code