Main Menu

৩২ নেতাকর্মী আটকের অভিযোগ রেজা কিবরিয়ার

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি : গণসংযোগ থেকে ফেরার পথে বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া। বুধবার রাত ৯টায় নবীগঞ্জ উপজেলা জালালসাপ গ্রামে নিজ বাসভবনে জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন- ‘বুধবার সন্ধ্যায় আমি নির্বাচনী প্রচারণায় ভাটি অঞ্চলে যাই। সেখান থেকে ফেরার পথে কাজিরবাজার নামক স্থানে আসলে পুলিশের ৭-৮টি গাড়ী আমাদের গতিরোধ করে। এ সময় আমার গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ি থেকে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এর আগে বিকাল ৫টায় একদল পুলিশ আমার বাসায়ও এসে ভাঙচুর করেছে।’

Manual4 Ad Code

রেজা কিবরিয়া বলেন- আটককৃতদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোন মামলা ছাড়াই গ্রেফতার করা হয়েছে। পুলিশের মূল উদ্দেশ্য, তারা আমাকে কোন প্রচারণা করতে দেবে না। এ ব্যাপারে তিনি বিষয়টি পুলিশের ডিআইজি সিলেটসহ নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলেও জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতই বাধা আসুক নির্যাতনে আমাদের অবস্থান আরো শক্তিশালী হচ্ছে। জনগন আমাদের সাথে রয়েছে। আমি জানি নির্বাচন সুষ্টু হবে না। তবুও জানি ৫০% সুষ্টু হলেই আমি পাস করবো। তাদের নগ্ন কারচুপি টেবিল কাষ্ট করেও আওয়ামীলীগ জিতা সম্ভব নয়।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code